সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগকে সমর্থন ও এই ব্লগে আসার জন্য। আশা রাখছি আপনারা আমার এই ব্লগকে মনে রেখেছেন। আপনি এই ব্লগ থেকে কোড়া ভাষার সম্বন্ধে , কোড়া ভাষা শিক্ষা , বিভিন্ন কোড়া আদিবাসি গান বা কোড়া জনজাতির সম্বন্ধে বহু লেখা পাবেন। এই সমস্ত নতুন পোষ্ট আপনার Email-এ সরাসরি পাওয়ার জন্য Email signup করতে পারেন অথবা নিচ থেকে এই blog-কে Follow করতে পারেন।
আজ একটা গুরুত্বপূর্ন Topic নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি, বিভিন্ন Social সাইটে শেয়ার করবেন।
আদিবাসী সমাজ যখন থেকে তাদের জীবন যাপন শৃঙ্খল ভাবে পরিচালনা করতে শিখেছে , তখন থেকেই বহু ব্যবহারীয় জিনিসপত্র তাদের সাথে রুপ গুন বদলেছে। বিভিন্ন ব্যবহারে এইসব জিনিস খুবই অতুলনীয়। কিন্তু দুঃখের কথা , এইসব জিনিসপত্রগুলি ধীরে ধীরে আদিবাসী সমাজ থেকে বিলুপ্ত হয়ে আসছে।
আধুনিক যুগে পরিবর্ত দ্রব্যগুলি খুবই সহজে গ্রহন যোগ্য হওয়ার ফলে , সেগুলির চল সবার মধ্যে ধীরে ধীরে চলে আসছে।
বিলুপ্তির পথে আদিবাসী সামান-সামগ্রী ! দেখুন তারই কিছু উদাহরণ
আজ দেখে নিই সেরকম কিছু আদিবাসী সমাজের জিনিসপত্র যা কিনা হারিয়ে যাচ্ছে।
১) পাটি - ( খেজুর পাতার চাটাই ) - এখনকারের বহুল ব্যবহার যোগ্য মাদুরের পরিবর্তে এই চাটাই-ই ব্যাবহার হতো সব যায়গায় ও এখনো কিছু কিছু জায়গায় ব্যাবহার হয়। এছাড়াও এটি বিয়েতে আদিবাসী বর-কনে বসানোর জন্যেও ব্যাবহার করা হয়।
২) চাটই - ( তালপাতার আসন ) বসার আসন হিসেবে ব্যবহার হয়।
৩) কান্থা - (কাঁথা)- নিজের বাড়িতে তৈরি পুরনো কাপড় দিয়ে তৈরি কাঁথা।
৪) মাট্ চঁগা - কাঠের উনুনে ফুঁ দেওয়ার বাঁশের তৈরি চোঙা ।
৫) সারজম সেকাম থাড়ি - শালপাতার থালা - এটি এখনো পর্যন্ত সর্বাধিক জনপ্রিয় খাবার খাওয়ার জন্য। এছাড়া বিভিন্ন আদিবাসী সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে খোলা পাতা লাগে।
৬) তাড় টুপি - ( তাল পাতা দিয়ে তৈরি টুপি ) এটি সাধারণত খুব কমই চোখে পড়ে।
৭) বেনা জনঅ - ( ঝাড়ু )- কাশফুল গাছের ডাল পাতা দিয়ে তৈরি ঝাড়ু। ঘর ঝাড়ু দেওয়া , বাইরে গোবর দিয়ে লাতা দেওয়া এছাড়া ও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার দেখা যায়। বর্তমানে এটিও খুব কম দেখা যায় ।
৮) আঁআ-সার - (তির-ধনুক) - আগের বাঁশ দিয়ে বানানো তির-ধনুক আজের দিনে খুব কমই দেখতে পাওয়া যায়। এখন মডার্ন তির-ধনুক এর অবলুপ্তিকে আরো প্রবহমান করে তুলেছে।
ছবিগুলি গুগল থেকে সংগৃহীত
কিছু উদাহরণ সবার সামনে তুলে ধরলাম। চেষ্টা করুন যাতে এগুলি স্বৃতি হিসেবে থাকে ও
এখনো যারা এগুলি ব্যবহার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আদিবাসী জিনিসগুলি
বাঁচিয়ে রাখার জন্য।
কিছু ছবি দিতে পারিনি আমার কাছে না থাকার কারনে, কারো কাছে থাকলে জানাতে পারেন
আপগ্রেড করা হবে।
আরো দেখুন -আদিবাসী কোড়া সমাজে অনলাইন ক্যারিয়ার। পার্ট টাইম বা ফুল টাইম।
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য । আরো অনেক চ্যাপ্টার আছে দেখতে পারেন ও ইমেইল
সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পোষ্টগুলি নিজের ইমেইলে পাওয়ার জন্য। এছাড়া আপনার
লেখা পাঠাতে পারেন।নিচের যোগাযোগ মাধ্যমে।
whatsapp - 8167724107
email - rhtmudi@gmail.com